ফিফার কাছে থেকে নিজের এবং দেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো: আবু নাঈম সোহাগ

দুর্নীতির অভিযোগে গত ১৪ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সস্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো। বাফুফে কার্যালয় ছেড়ে যাবার পর  সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলেও সোহাগ সাড়া দেননি। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেছেন তিনি।  সঙ্গে ছিলেন তার আইনজীবী আজমালুল হোসেন কেসি। এর আগে মঙ্গলবার ফিফার সিদ্ধান্ত নিয়ে স্পোর্টস মিডিয়া ক্রীড়াঙ্গনের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে সোহাগ নিজেই সংবাদ সম্মেলনের সাংবাদিকদের আমন্ত্রণ জানান।

সংবাদ সম্মেলন করার কারণ সম্পর্কে তিনি বলেন, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু সেভাবে সাড়া দিতে পারিনি। তাই আমাদের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর সোহাগ দিতে পারেননি, অনেক বিষয়ে এখন মন্তব্য করা যাচ্ছে না। আমি আপিল করেছি এখন মন্তব্য করলে তখন আবার ফিফা বলতে পারে কেন মন্তব্য করলাম।

সোহাগের আইনজীবী আজমামুল আন্তর্জাতিক আইনে বেশ অভিজ্ঞ। ফিফার সিদ্ধান্তকে ভুল হিসেবে ব্যাখ্যা তার, ২০১৭-২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয় কমিটি ও নীতিমালা ছিল না। ফিফার নির্দেশেই সকল কিছু হয়েছে। ফলে তাদের প্রদত্ত সিদ্ধান্ত সঠিক নয়। এমনটাই দাবি করেছেন সোহাগের আইনজীবী। ৫ মে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার সিদ্ধান্তের বিপক্ষে আপীল করেছেন আজমালুল।

আবু নাইম সোহাগ নিজেকে সরাসরি নির্দোষ দাবি না করে বলেন, সময় সকল কিছুর উত্তর দেবে। আমি আশা করি নিজের সম্মান, বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো। ইন্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফুটবলকে ভালোবেসেই ফুটবল ফেডারেশনে কাজ করেছি। অনেকে বলেছে রাত পর্যন্ত ভবনে থেকেছি তখন কাজ করেছি এ নিয়েই। পাঁচ বছরের অনেক ডকুমেন্টস সংগ্রহ করেছি।

এনবিএস/ওডে/সি

Walton Ads