বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

দীর্ঘ নয় বছর পর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পুনরায় পরাজিত করার গৌরব অর্জন করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে জেতা নিগার সুলতানাদের এবার সিরিজ লাভের স্বপ্ন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টাইগ্রেসরা।

প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে অধিনায়ক নিগার সুলতানার অসাধারণে এক ইনিংসের সুবাদে। নিগার মাত্র ৫১ বলে ৭৫ রানের এক কার্যকর স্কোর করেন। ফলে জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ দল।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে পরাজিত করে শ্রীলঙ্কাকে। ৯ বছর আগে ২০১৪ সালের এপ্রিলে সর্বশেষ শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে  হারিয়েছিলো বাংলাদেশ। মঙ্গলবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করতে পারে লঙ্কানরা। জবাবে বাংলাদেশ এক বল বাকি থাকতেই জয়সূচক ১৪৬ রান তুলে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের নিগার  ছাড়াও রিতু মনি ৩৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা ২টি এবং ফারিহা, সুলতানা, নাহিদা, রাবেয়া ১টি করে উইকেট লাভ করেন। প্রথম ম্যাচের মতো ব্যাটিং-বোলিংয়ের ধারা বজায় রাখতে পারলে বাংলাদেশ জয়লাভ করবে বলে দর্শকরা আশা করছেন।   

২০১৪ সালে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিলো শ্রীলঙ্কা মহিলা দলের বিপক্ষে। এবারের সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার। এ পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা মহিলা দল টি-টোয়েন্টিতে ১০টি ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে, আর হেরেছে ৬টিতে।

এনবিএস/ওডে/সি

Walton Ads