১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে লঙ্কান মেয়েরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শেষ হয় রুবাইয়া হাইদারের ইনিংস। ৩ বলে শূন্য রান করে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর রান তুলতে থাকেন সোবহানা মোস্টারি এবং ফারজানা হক। এই প্রতিবেদন লিখে পর্যন্ত সোবহানা ১৯ বলে ১০ রানে এবং ফারজানা ১৩ বলে ১৩ রানে অপরাজিত রয়েছে।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতে বিসমি গুনারতনে ২ রান করে আউট হলেও মারকুটে ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন চামারি আথাপাথথু। তবে ইনিংস বড় করতে পারেননি চামারি। ২৩ বলে ৩২ রান করে সাঁজ ঘরে ফেরেন তিনি। এরপর হারশাথিয়া ও নিলাকশি ডি সিলভা মিলে টাইগ্রেস বোলারদের টেক্কা দিয়ে রান তুলতে থাকেন। হারশাথিয়া ৪২ বলে ৫১ রানের এবং নিলাকশির ৩৯ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৫৮ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কান মেয়েরা।

এনবিএস/ওডে/সি

Walton Ads