প্রথম সন্তানের জনক হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল প্রথম বারের মতো সন্তানের জনক হতে যাচ্ছেন। ম্যাক্সওয়েলের স্ত্রী বিনি রমন চলতি বছরের শেষদিকে সন্তান জন্ম দিবেন।
বিনি রমন টুইটারে এই সুখবর দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী সেপ্টেম্বরে ম্যাক্সওয়েলের সন্তানের মা হবো। প্রথম সন্তান জন্ম দেওয়া দারুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে এটা খুব সহজ বিষয় নয়। প্রথম সন্তান জন্মের সময়টা খুব কঠিন, যারা নতুন মা হন তারাই এটা ভালোভাবে অনুধাবন করতে পারে।
ম্যাক্সওয়েল ও বিনি রমনের মধ্যে ঘনিষ্ঠতা হয় গত বছরের আইপিএল চলাকাল। ম্যাক্সওয়েল তখন ছিলেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর খেলোয়াড়। তাদের মধ্যে প্রেম গড়ে উঠে এবং ঐ বছরের মার্চ মাসেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ম্যাক্সওয়েল এবছরও একই দলের হয়ে আইপিএল খেলছেন।
বিনি রমনের টুইটারের পর তাকে অভিনন্দন জানিয়েছেন তার সতীর্থ বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুস্কা শর্মা।
এনবিএস/ওডে/সি