টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

আয়ারল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ের সুযোগ পেলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটি। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির করণে নির্ধারিত সময়ে টস করতে পারেনি। দুই ঘন্টা বৃষ্টির শেষে প্র্যাক্টিসে নামে সাকিব-তামিমরা। বৃষ্টি আইনে ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার নির্ধারণ করছেন আম্পায়াররা। এদিন টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। এছাড়া প্রথম ম্যাচের অপরির্বতিত একাদশ নিয়ে মাঠে নামার ঘোষণা করেন তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

অন্যদিকে প্রথম ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় বিশ^কাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে আইরিশরা। তবে সিরিজ জয়ের লক্ষ্যে সর্বশক্তির দল নিয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন ,জোশুয়া লিটল ও মার্ক অ্যাডায়ার। 

এনবিএস/ওডে/সি

Walton Ads