সেঞ্চুরির পর কোহলিকে আনুশকার ভিডিও কল
চলতি আইপিএলে দারুণ ছন্দে আছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গলুর। দলের হয়ে ফরমে আছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার রাতে হায়দারাবাদের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে দলকে জয় এনে দেন তিনি। কোহলির এমন নান্দনিক ইনিংসে মাঠেই ভিডিও কলের মাধ্যমে অভিনন্দ জানিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ‘মর্নিং শোজ দ্য ডে’-জনপ্রিয় এই ইংলিশ প্রবাদেরই যেন বাস্তব প্রমাণ দেখালেন কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর কুমারকে টানা দুই চার মেরে করলেন শুরু। ভারতীয় এই ব্যাটারের একের পর এক বাউন্ডারিতে যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকেন হায়দরাবাদের বোলাররা।
১৮ তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। ৬৩ বলে ১০০ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরির পর স্ত্রী আনুশকার ভিডিওকল পেয়েছেন ভারতীয় এ ব্যাটার। ভিডিওকলে কোহলি-আনুশকার কথা বলার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায় খুব দ্রুত। এছাড়াও ইনস্টাগ্রামে স্বামীর ইনিংসের প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লেখেন— ‘দুর্দান্ত এক ইনিংস।
কোহলির এই সেঞ্চুরি তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। আইপিএলে সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ভারতীয় এ ব্যাটার। দুজনেই ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ছয়টি করে সেঞ্চুরি করেছেন। আর আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেঁধে ২০২৩ আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এ দুই ওপেনার।
এনবিএস/ওডে/সি