ইংল্যান্ডের কন্ডিশনে ভারতের থেকে এগিয়ে অস্ট্রেলিয়া: রিকি পন্টিং

আগামী মাসে মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনাল। ৭ জুন ইংল্যান্ডের ওভালে ভারতকে মোকাবিলা করবে অস্ট্রেলিয়া। এই ফাইনালকে কেন্দ্র করে দুই দেশই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দল ও ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন দেশটি সাবেক বিশ^কাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং।

ভারতের দল ঘোষণা নিয়ে পন্টিং বলেন, সূর্যকুমারকে অবশ্যই দলে রাখা উচিত ছিলো। তবে ভারতীয় দলের বিশেষ চমক হতে পারে ঈশান কিশান। সে অনেকটা ঋষভ পন্থের মতো খেলে।

ঈশানের যা প্রতিভা তাতে মিডল অর্ডারে সে দলের ভরসা হতে পারে। লোকেশ রাহুল না থাকায় ঈশান বা শ্রীকর ভরতের মধ্যে একজনকে তো খেলাতেই হবে। ভারতের ব্যাটাররা যদি সকলে নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারে, তাহলে খুব আক্রমণাত্মক ম্যাচ হবে। অস্ট্রেলিয়াও হয়তো সেভাবেই খেলতে চেষ্টা করবে। হিন্দুস্তান টাইম্সইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ায় অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন পন্টিং। কারণ, অজিরা সেখানে কন্ডিশনের সুবিধা পাবে। পন্টিংয়ের মতে, ম্যাচটা যদি ভারতে হতো, তাহলে আমি বলতাম অস্ট্রেলিয়ার জেতা কঠিন। যদি অস্ট্রেলিয়ায় খেলা হতো, তাহলে ভারতের জন্য কঠিন হতো। ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়ায় দুই দলের অবস্থানই সমান। সেখানকার আবহাওয়া কেমন হবে জানি না, তবে ওভালে অস্ট্রেলিয়া বাড়তি সুবিধা পেতে পারে। কারণ সেখানকার উইকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা মিলে যায়।

তিনি আরো বলেন, বিরাট কোহলি অস্ট্রেলিয়ার জন্য চিন্তার কারণ হতে পারেন। গতকাল বৃহস্পতিবার আইপিএলে বিধ্বংসী সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন কোহলি। এই সেঞ্চুরি তাকে আরো আত্মবিশ্বাস দেবে। বেঙ্গালুরুতে খেলতে গিয়ে আমার কোহলির সঙ্গে কথা হয়েছিলো। নিজের ব্যাটিং নিয়ে কোহলি বলেছিলো, সে নিজের সেরা সময় কাটাচ্ছে। বৃহস্পতিবার তার প্রমাণও পাওয়া গেছে (আইপিএলে সেঞ্চুরি)। কোহলি দারুণ ছন্দে আছে। তাই অস্ট্রেলিয়ার কাছে তার উইকেটটাই সবচেয়ে দামি হবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads