ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন রাইবাকিনা
ফাইনালে খেলার জন্য যে ধরনের শারিরিক ফিটনেস দরকার, সেটা ছিল না ইউক্রেনের আনহেলিনা কালিননার। ফলে ম্যাচের শুরুটা ভালো ছিল না তার। প্রথম সেটে টানা ছয় গেম এবং দ্বিতীয় সেটের প্রথম গেমে হেরে যান তিনি। শেষ পর্যন্ত পায়ের ইনজুরিতে শিরোপার আশা জলাঞ্জলি দিয়ে রানারআপ হয়েই সন্তষ্ট থাকতে হয় তার। শিরোপা জিতে নেন এলিনা রাইবাকিনা।
ফ্রান্স ওপেনের আগে ক্লে কোর্ট আসর ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন উইম্বলডন চ্যাম্পিয়ন কাজাখস্তানের রাইবাকিনা। ফাইনালে তার প্রতিপক্ষ কালিননা ম্যাচ চলাকালে ইনজুরিতে পড়েন এবং ম্যাচে আর ফিরে আসতে পারেননি। ফলে রেফারি রাইবাকিনাকে বিজয়ী ঘোষণা করেন।
ম্যাচের প্রথম সেটে রাইবাকিনা ৬-০ গেমে জয়ী হন। তিনি দ্বিতীয় সেটে ১-০ গেমে এগিয়ে থাকাকালে ২৬ বছর বয়সী কালিননা পায়ে আঘাত পান এবং কোর্ট ছেড়ে চলে যান। ম্যাচটি ৬৫ মিনিট চলার পর এই ইনজুারির ঘটনা ঘটে। এটা ছিল রাইবাকিনার চতুর্থ ডব্লিউটিএ শিরোপা।
বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় ২৩ বছর বয়সী রাইবাকিনা আসন্ন ফ্রান্স ওপেনে থাকবেন অন্যতম সেরা ফেভারিট খেলোয়াড়। যা আগামী ২৮ মে প্যারিসে শুরু হবে। রাইবাকিনা ফ্রান্স ওপেনের সেরা চার বাছাইয়ের একজন। তিনি চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে রানারআপ হন এবং ইন্ডিয়ান ওয়েলস এর শিরোপা জিতেছেন। ফলে বছরটি তার সুন্দর কাটছে বলা যায়।
এনবিএস/ওডে/সি