ইংল্যান্ড ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। বাংলাদেশ দল এখন পর্যন্ত নিজেদের সেভাবে গুছিয়ে নিতে পারেনি। ঘরের মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ যুবারা। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গোছাবেন স্টুয়ার্ট ল। 

এদিকে বিশ্বকাপের আগে নভেম্বর-ডিসেম্বরে ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওবেদ রশীদ নিজাম বলেন, বাংলাদেশ-ভারত ও ইংল্যান্ডকে নিয়ে ভারতে ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা চলছে। বড়দের বিশ্বকাপ শেষে হবে বয়সভিত্তিক এ খেলা। ভারতে না হলে বাংলাদেশ স্বাগতিক থাকবে। 

এর আগে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেও ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিলো বাংলাদেশ ও ভারত। সে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, বাংলাদেশ রানার্সআপ।

এনবিএস/ওডে/সি 

Walton Ads