হকিতে স্বাগতিক ওমানকে ২-০ গোলো হারালো বাংলাদেশ
দেশটির সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী ওমানকে হারিয়ে দারুণ শুরু হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নেমে মামুনুর রশীদের দল ২-০ তে হারিয়েছে স্বাগতিকদের।
গোলশূন্য প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখায় বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দল।
দুটিই ফিল্ড গোল। ২২তম মিনিটে তাসিন আলি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।
এই প্রতিযোগিতায় ২০১৫ সালে দুইবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার পুল পর্বের দেখায় জমজমাট লড়াইয়ের পর ৫-৪ গোলে জিতেছিল বাংলাদেশের যুবারা।
এনবিএস/ওডে/সি