প্রস্তুতি ম্যাচ না খেলে ফাইনালে মাঠে নামার সিদ্ধান্ত ভয়ঙ্কর: অ্যালান বর্ডার

আইপিএল শেষ হতেই মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ফাইনালে লড়াই করবে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিলো বিরাট কোহলিরা। তবে এবারের ফাইনালে শিরোপা ক্ষরা কাটাতে চায় ভরত। এদিকে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নিজের উজাড় করে দেওয়ার অপেক্ষায় স্মিথ-ওয়ারনারা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্তকে মানতে পারছেন সাবেক অজি তারকা অ্যালান বর্ডার।

তিনি মনে করেন প্যাট কামিন্সদের অন্তত একটি অনুশীলন ম্যাচ খেলা উচিত ছিল। অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত ভয়ঙ্কর হতে পারে বলে জানান বর্ডার।৭ জুন ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াই শুরু। তারপর অ্যাশেজ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সব ম্যাচের জন্য অস্ট্রেলিয়া অনুশীলন করবে বেকেনহ্যামে। সেখানে সেন্টার উইকেটে অনুশীলন করবে তারা। বর্ডার বলেন, নেটে কত কঠিন পরিশ্রম করছো তা দিয়ে যায় আসে না। ম্যাচ খেলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাশেজের আগে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আমার ঠিক লাগছে না। আমার মনে হয় এটা খুব সাংঘাতিক সিদ্ধান্ত। এটা ভুল সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়া যেমন অনুশীলন ম্যাচ খেলবে না, তেমন ভারতও খেলবে না। কাউন্টি ক্রিকেট চলছে। সেই সঙ্গে আইপিএল চলছে। এমন অবস্থায় অনুশীলন ম্যাচের জায়গা পাওয়া মুশকিল। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড কোনও অনুশীলন ম্যাচের ব্যবস্থা করতে পারেনি।

এনবিএস/ওডে/সি

Walton Ads