ধোনির সঙ্গে রিজার্ভ ডে-র স্মৃতি সুখকর নয়! সমর্থকদের কেন মন খারাপ?
আইপিএলের ফাইনাল এই প্রথমবার হচ্ছে রিজার্ভ ডে-তে। গতকাল আমেদাবাদে প্রবল বৃষ্টিতে টস পর্যন্ত হয়নি। আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেতাব জয়ের দৌড়ে ফের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স।
আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মনে করা হচ্ছে, পুরো খেলা ভেস্তে যাবে না। গতকাল বৃষ্টির মধ্যেও মহেন্দ্র সিং ধোনির নামে জয়ধ্বনি দিচ্ছিলেন তাঁর ভক্তরা। আজও তাঁরা মাঠ ভরাবেন। কিন্তু থাকছে কিছু শঙ্কার কারণও। কেন না, রিজার্ভ ডে ধোনির পক্ষে সুখকর নয়। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি