সমাপ্তি অনুষ্ঠান থেকে ম্যাচ শুরুর সময় কখন? জেনে নিন রিজার্ভ-ডে ফাইনালের পূর্ণাঙ্গ নিয়ম
বৃষ্টির জন্য রবিবার হয়নি আইপিএল ফাইনাল। সোমবার সন্ধ্যায় কাপ যুদ্ধের লড়াইয়ে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। আইপিএলের ইতিহাসে প্রথম বার ফাইনাল ম্যাচ হচ্ছে রিজার্ভ ডে-তে।
নির্ধারিত দিনের মতোই রিজার্ভ ডে-তেও ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটেই। বৃষ্টি না হলে বা আউট ফিল্ড ভিজে না থাকলে টস হবে সন্ধ্যা সাতটায়। বরিবারের মতো সোমবারও হবে সমাপ্তি অনুষ্ঠান। আবহাওয়া প্রতিকূল না হলে সন্ধ্যা ৬টা থেকেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সমাপ্তি অনুষ্ঠান হবে। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি