সোমবার সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস, ফাইনাল ঘিরে সংশয়ের মেঘ

বৃষ্টিতে ভেস্তে গিয়েছে রবিবাসরীয় আইপিএল ফাইনাল। প্রথমবার আইপিএলের ইতিহাসে ফাইনাল ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে। সোমবার সন্ধ্যায় কাপ যুদ্ধের লড়াইয়ে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। নির্ধারিত সময়েই অর্থ্যাত সন্ধ্যা ৭.৩০ মিনিটেই শুরু হবে ম্যাচ। কিন্তু রবিবারের মতোই সোমবারও থাকছে বৃষ্টির ভ্রুকুটি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচ শুরুর ১ ঘণ্টা আগে প্রবল বৃষ্টি হতে পারে আহমেদাবাদে। সোমবার বিকেল থেকেই গুজরাতের রাজধানী শহরে বৃষ্টিপাতের প্রবল আভাস রয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেল ৪টের সময় ৪৭শতাংশ বৃষ্টিপাত হতে। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা


এনবিএস/ওডে/সি

Walton Ads