ধোনিকে আবেগপ্রবণ করলেন ভক্তরাই, অবসর নিয়ে দিলেন বিরাট ইঙ্গিত

মহেন্দ্র সিং ধোনি মনে করছেন, ক্রিকেটকে গুডবাই জানানোর এটাই সেরা সময়। কিন্তু তা করতে পারছেন না সমর্থকদের ভালোবাসায়। পরের আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। কিন্তু সমর্থকদের জন্য দোলাচলে মাহি।

 আজ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল খেতাব জিতল। সর্বাধিক আইপিএল খেতাব জয়ের নিরিখে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের একাধিপত্যে থাবাও বসালেন। তারপরই ট্রফি নেওয়ার আগে আবেগপ্রবণ ধোনি ইঙ্গিত দিলেন অবসর পরিকল্পনা নিয়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads