রিঙ্কুর ৫ ছ্ক্কা থেকে যশস্বীর দ্রুততম অর্ধশতরান, পারফরম্যান্সের নিরিখে ২০২৩ সালে নজর কাড়লেন কারা?

 সদ্য সমাপ্ত আইপিএলেও ক্রিকেট প্রেমীরা সাক্ষী থাকল বেশ কিছু চোখ ধাঁধানো পারফরম্যান্সের। যশস্বী জয়সওয়ালের দ্রুততম অর্ধশতরান থেকে রিঙ্কু সিংয়ের টানা ৫ ছক্কায় ম্যাচ জেতানো, ২০২৩ সালে আইপিএলে দেখা গিয়েছে বেশ কিছু নজর কাড়া পারফরম্যান্স। এবার এক নজরে দেখে নেওয়া যাক সদ্য সমাপ্ত আইপিএলে টপ পারফরমার কারা?

 এবারের আইপিএলে এমারজিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরষ্কার পেয়েছে‌ন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে তাঁর নামের পাশে ৬২৫ রান। একটি শতরানও করেছেন। গড় ৪৮.০৭, স্ট্রাইকরেট ১৬৩.৬১। সেইসঙ্গে আইপিএলে দ্রুততম অর্ধশতরান তাঁর নামের পাশে। ইডেনে নাইটদের বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করে তাক লাগিয়ে দেন রাজস্থানের তরুণ এই ব্যাটসসম্যান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads