বিরাট কোহলি থেকে সুন্দর পিচাই, সোশ্যাল মিডিয়ায় সিএসকের জন্য শুভেচ্ছার সুনামি
আইপিএলের ইতিহাসে পঞ্চমবার ট্রফি জিতল চেন্নাই সুপার কিংস। টান টান ফাইনালের ম্যাচে শেষ হাসি হাসলেন ধোনিরাই। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সর্বাধিক ট্রফি জয়ের নজির গড়ল দক্ষিণী এই দল। পঞ্চমবার আইপিএল ট্রফি জয়ের পরই সিএসকের জন্য শুভেচ্ছার বন্যা।
প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার হোন বা বোর্ড প্রশাসক থেকে রাজনীতিবিদ প্রত্যেকই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ধোনি বাহিনীকে। বোর্ড সচিব জয় শাহ টুইটারে লিখেছেন, '২০২৩ সালের আইপিএল জয়ের জন্য সিএসকে এবং মহেন্দ্র সিং ধোনিকে অভিনন্দন। আমি ধন্যবাদ জানাই দর্শকদের, যারা বৃষ্টির মধ্যেও শেষ পর্যন্ত থেকে খেলা দেখেছেন। আপনাদের সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেটের শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।' সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি