অবসরে নয় ধোনি থাকুন আইপিএলে, অনুরাগীদের ভালোবাসা ও আর্তিকেই সম্মান  

আইপিএল খেতাব জিতল চেন্নাই সুপার কিংস। আবারো সেই ধোনির হাতেই উঠল কাপ। নয় নয় করে পাঁচবার। ধোনি জিতলেন, গোটা স্টেডিয়াম উত্তাল। এরই মধ্যে বিষাদ বেদনাও উঁকি দিচ্ছে মনের কোণে। এই আইপিএল জয়ের মাঝেই তৈরি হবে না তো বিষাদঘন পরিবেশ। আইপিএলকে কি এবারই বিদায় জানাবেন ধোনি!আদর্শ পরিবেশ ছিল। কিন্তু আর্তিও ছিল জনমানসে। যেতে নাহি দিব। গোটা স্টেডিয়াম গোটা ভারত চাইছিল, ধোনি চলে যেও না। তুমি না থাকলে প্রাণ প্রতিষ্ঠা হবে না আইপিএলের। তুমি থেকে যাও।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads