চ্যাম্পিয়ন হয়ে আরো একটি আসরে খেলার সিদ্ধান্ত নিলেন ধোনি

আইপিএলের ১৬তম আসর শুরুর আগেই জানিয়েছিলেন নিজের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ভারতের সাবেক ও সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শ্বাসরুদ্ধকর ফাইনালে রবীন্দ্র জাদেজার নৈপুণ্যে পঞ্চম ট্রফি তুলে ধরেছেন তিনি। পুরো আসর জুড়ে চেন্নাই ভক্তদের ভালোবাসায় সিক্ত ধোনি।

সোমবার দিবাগত রাতে ফাইনালের ট্রাফি হাতে তোলার পর ভক্তদের উদ্দেশ্যে বলেন আমি আরো একটি আসর খেলতে চাই। এমন খবরে ধোনি ভক্তদের চিৎকারে গর্জে উঠে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

পঞ্চমবার আইপিএল ট্রফি জয়ের সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের জবাবে ধোনি বলেন, যদি সবকিছু বিবেচনা করে দেখেন, তাহলে এটাই অবসর ঘোষণার সেরা সময়। এই মুহূর্তে দাঁড়িয়ে অবসর নেওয়ার কাজটা সোজা। কিন্তু কঠিন কাজটা হলো, আরো ৯ মাস কঠোর পরিশ্রম করা এবং আরো একটি আইপিএলে খেলার চেষ্টা চালিয়ে যাওয়া। শরীরকে সেই চাপ সইতে হবে। কিন্তু  চেন্নাই ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আরো একটি আইপিএল খেলে তাদের একটি উপহার দিতে চাই। তারা যেভাবে নিজের ভালোবাসা, আবেগ প্রকাশ করেছেন, সেটা বিবেচনা করে এই কাজটা আমার করা উচিত। এটা আমার ক্যারিয়ারের শেষ ভাগ।

মুখে শুধু চেন্নাই ভক্তদের কথা বললেও আসলে গোটা বিশ্বের কোটি- কোটি ধোনি ভক্তের সেই ‘রিটার্ন গিফট’ দিলেন মাহি। যারা এবার নিজেদের দলকে ছেড়ে ধোনিকে সমর্থন করেছেন। হলুদ জার্সি পরে মাঠে গিয়েছেন। সেটা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সমর্থক হোক বা মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক হোক- ধোনির প্রতি যে ভালোবাসা, সেটার সামনে ফ্র্যাঞ্চাইজি-ফ্র্যাঞ্চাইজি লড়াই গৌণ হয়ে গিয়েছে। মাঠে দুটি দল, ২২ জন খেলোয়াড় থাকলেও চরিত্র একজনই থেকেছেন, তিনি হলেন ধোনি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads