ভবিষ্যৎ খেলোয়াড়দের রোল মডেল হতে চান হারিস রাউফ
গত কয়েক বছর ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে উন্নতি করেছে পাকিস্তান। দলের এমন নান্দনিক পারফরম্যান্সে বাবর-রিজওয়ানদের পাশাপাশি সমানভাবে অবদান রেখেছেন পেস বোলাররা। যেখানে আসেন শাহিন আফ্রিদি, হারিস রাউফ ও নাসিম শাহ মতো তারকা বোলাররা। তবে বর্তমানে ক্রিকেটে গতিময় বোলার হিসেবে স্ট্রার্ক-কাউমিন্সদের পাশে নাম লিখিয়েছেন পাক পেসার হারিস রাউফ। সম্প্রতি নিজের ক্যারিয়ার নিয়ে ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।
জিয়ো নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে হারিস রউফ বলেন, আমার পুরো ক্যারিয়ার জুড়ে, আমি কেবল পাকিস্তানের হয়ে এমনভাবে খেলতে চেয়েছি যাতে ভবিষ্যতে যারা আসবে আমাদের পদাঙ্ক অনুসরণ করে, যেমন আমরা অন্য কাউকে অনুসরণ করি।
তিনি বলেন, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক। অনেক খেলোয়াড় আসে এবং খেলে, কিন্তু তারা রোল মডেল হতে পারে না। আমি দেশের জন্য এতটা পারফর্ম করার চেষ্টা করি যেন, আমি ভবিষ্যতের শিশুদের জন্য রোল মডেল হয়ে উঠতে পারি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি