টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে এগিয়ে রাখলেন রবি শাস্ত্রী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হবে ম্যাচটি। ফাইনাল সামনে রেখে এরই মধ্যে ইংল্যান্ডে গিয়ে অনুশীলন শুরু করেছেন রোহিত শর্মারা। তৈরি হচ্ছেন প্যাট কামিন্সরাও।

ফাইনালে নামার আগে রোহিত, কোহলিদের কিছুটা এগিয়ে রাখলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, ভারত কিছুটা হলেও এগিয়ে থেকে নামবে। এর প্রধান কারণ, গত ৫-৬ বছর ধরে দলটার পরিশ্রম। কঠিন পরিশ্রম করেছে ক্রিকেটাররা। ওরা ধারাবাহিকতা দেখিয়েছে। ফিটনেস ভালো করেছে। এরই ফল পাচ্ছে। অস্ট্রেলিয়ার থেকে রোহিতরা কিছুটা এগিয়ে।

তিনি আরো অস্ট্রেলিয়ার তুলনায় ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা বেশি। বিশেষ করে ব্যাটিং বিভাগে কামিন্সদের টেক্কা দেবেন রোহিতরা। ভারতের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। বিরাট, রোহিত, পুজারা, রাহানেদের অভিজ্ঞতা অনেক বেশি। ইংল্যান্ডের পরিবেশে ওরা সহজে মানিয়ে নিতে পারবে। সূত্র: হিন্দুস্তানটাইমস

অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে গত কয়েক বছরে অনেক বদল হয়েছে। ফলে ওদের অভিজ্ঞতা অনেক কম।
এবার দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। গতবার সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads