ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়াঙ্গন

মৃতের সংখ্যা দুই শতাধিকের বেশি। এই ভয়াবহ দুর্ঘটনার খবর জানতে পেরে শোকস্তব্ধ ক্রীড়ামহল। সমবেদনা জানান বিরাট কোহলি, বীরেন্দ্র শেহবাগ, অভিনব বিন্দ্রারা। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন ভারতীয় ক্রিকেটাররা। ট্রেন দুর্ঘটনায় মর্মাহত কোহলি। নিহতদের পরিবারের উদ্দেশে শোকপ্রকাশ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

বিরাট বলেন, ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বীরেন্দ্র শেহবাগ বলেন, 'ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

মৃত্যুমিছিল দেখে শোকস্তব্ধ গৌতম গম্ভীরও। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি বলেন, ওড়িশায় এতজনের প্রাণহানিতে শোকস্তব্ধ। ভগবান নিহতদের পরিবারকে শক্তি দিক। আহতদের আরোগ্য কামনা করছি। দেশ আপনাদের পাশে আছে। যুবরাজ সিং বলেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই তালিকায় আছেন অভিনব বিন্দ্রাও। নেটমাধ্যমে শোকপ্রকাশ করেন অলিম্পিকের সোনাজয়ী। বিন্দ্রা বলেন, মর্মান্তিক খবর। এই কঠিন সময় আপনাদের জন্য সমবেদনা রইল। আসুন যারা এই দুর্ঘটনার কবলে পড়েছে, তাদের উদ্দেশে আমরা সবাই সমর্থনের হাত বাড়াই এবং তাদের জন্য প্রার্থনা করি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads