ধোনি এখনো দলকে ট্রফি উপহার দিতে পারেন: ওয়াসিম আকরাম

 গত যুগ ধরে আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি ভারত। ধোনি দায়িত্ব ছাড়ার পর কোহলির নেতৃত্বেও ব্যর্থ ভারত। এবার দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। ঘরের মাঠে ওয়ানডে বিশ^কাপে নিজেদের সেরাটা দেওয়ায় অপেক্ষায় কোহলি-জাদেজারা। তবে ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে দুটি ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত।

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫টি শিরোপা জিতে নেয়। সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

তিনি বলেন, ধোনির অভিজ্ঞতা আছে, প্রশান্তি আছে এবং একই সঙ্গে তিনি শারীরিকভাবেও বেশ ফিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের খেলার আবেগ আছে। আপনি যতই ফিট হোন না কেন, আপনার যদি আবেগ না থাকে তবে আপনি পারফর্ম করতে পারবেন না।

তিনি আরো বলেন, ধোনির পারফরম্যান্স বিবেচনা করলে দেখা যাবে। তিনি চাইলে ভারতের হয়ে খেলতে পারতেন। কিন্তু তিনি সঠিক সময়ে অবসর নিয়েছেন এবং সেই কারণেই ধোনিই ধোনি। ধোনি যেকোনো দলকে ফাইনালে নিয়ে যেতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads