বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ২-০ গোলে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) দলের সার্জেন্ট মাহবুবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
গত ৪ জুন স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি