করিম বেনজেমা সৌদির প্রো-লিগে খেলবেন, আমি জানতাম: রোনালদো

সৌদি আরবের প্রো-লিগের দল আল-নাসরে যোগদানের মধ্যদিয়ে বিশ্বের বুকে সৌদি আরবের ক্লাব ফুটবলকে ভালোভাবেই তুলে ধরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দেখানো পথে হেঁটেছেন করিম বেনজেমাও। সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দিয়েছেন রোনালদোর সাবেক সতীর্থ বেনজেমা।

দুইজনই ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়। ২০১৮ সালে রিয়ালকে বিদায় জানান রোনালদো। আর চলতি মৌসুমে বেনজেমা। দুইজন এবার প্রতিদ্বন্দ্বী হয়ে একে অপরের বিপক্ষে খেলবেন।

বেনজেমা সৌদি লিগে আগমন উপলক্ষে সিআরসেভেন বলেছেন, আমি জানতাম আমার সৌদি আরবে আসাটা আরও অনেকেকে পথ দেখাবে। করিব বেনজেমা এসেছেন। আরও অনেকে আসবেন। আগামী দুই-তিন বছরের মধ্যে সৌদি প্রো লিগ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লিগে পরিণত হবে। বিশ্বের সব তারকারা এখানে আসুক, এটা সমস্যা না। আমরা যেটা চাই সেটা হলো এখানে প্রতিদ্বন্দ্বীতা হোক।

জানা গেছে, সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, এন’গলো কান্তে, অ্যাঙ্গেল ডি মারিয়া, ইয়াগো আসপাস ও রবার্ত ফিরমিনো সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে যোগ দিতে পারেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads