সুইজারল্যান্ডে তৃতীয়স্থান অর্জন করেছেন বাংলাদেশের ইমরানুর

সুইজারল্যান্ডের এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বিভিন্ন দেশের হয়ে অংশ নেওয়া ৪০ প্রতিযোগীর মধ্যে তিনি তৃতীয়স্থান অর্জন করেছেন।

প্রতিযোগিতার ১০০ মিটার ইভেন্টে ইমরান ১০.৩৮ সেকেন্ড টাইমিংয়ে তৃতীয় হয়েছেন। অস্ট্রেলিয়ার কেনেডি লাচলান ও আয়ারল্যান্ডের ওলাটুন্ডে ইসরায়েল অ্যাথলেট ১০.৩৭ সেকেন্ড টাইমিং করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। ইমরান ০.০১ সেকেন্ড পেছনে থেকে হয়েছেন তৃতীয়।

ইমরান পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করেন। সুইজারল্যান্ডে এই ইভেন্টে অংশ নিয়েই নিজের স্থায়ী ঠিকানা ইংল্যান্ডের ফ্লাইট ধরেছেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

সুইজারল্যান্ডের বিমানবন্দর থেকে ইমরান বলেন, আমার ফ্লাইট থাকায় দ্রুত বিমানবরসন্দরে এসেছি। তৃতীয় হওয়ায় হয়তো কিছু আর্থিক পুরস্কার তারা আমাকে পাঠাবে। তবে সেই অঙ্কটা জানি না।

উল্লেখ্য, এই বছর ফেব্রুয়ারিতে কাজাখস্তানের আস্তানায় ৬০ মিটার ইনডোরে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরান। ইমরানকে নিয়ে সামনে বিশ্ব অ্যাথলেটিকস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads