নিজের আউট নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শাস্তির মুখে শুবমান গিল

 টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে অজি অলরাউন্ডার ক্যামরুন গ্রিনের হাতে ক্যাচ আউট হন ভারতীয় ওপেনার শুবমান গিল। যে আউট নিয়ে অসুন্তুষ্ঠ প্রকাশ করেছেন রোহিত শর্মারা। দিনে শেষ হতেই নিজের আউটের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ মন্তব্য করেছেন গিল, যা আইসিসির নিয়ম বহির্ভূত। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় শাস্তি পেতে পারেন এই ভারতীয় ব্যাটার।

শনিবার স্কট বোল্যান্ডের বল গিলের ব্যাট ছুঁয়ে স্লিপে যায়। তৃতীয় স্লিপে দাড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। শুরুতে পরিষ্কার ক্যাচই মনে হয়েছিলো। কিন্তু রিপ্লে দেখে মনে হয়, গ্রিনের দুই আঙুলের ফাঁক দিয়ে বল মাটি স্পর্শ করেছে। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি তৃতীয় আম্পায়ারের কাছে সাহায্য চেয়ে পাঠান। অনেকক্ষণ ধরে ঘটনাটি দেখে তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবোরো ভারতীয় এই ওপেনারকে আউট ঘোষণা করেন।

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার ১৫ মিনিট পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আউট নিয়ে পোস্ট করেছেন। সেই পোস্টে ক্যামেরন গ্রিনের ক্যাচ নেওয়ার ছবির সঙ্গে ক্যাপশনে দুটি অনুবীক্ষণ যন্ত্রের ইমোজি এবং আরেকটি ছবিতে হাত তালির ইমোজি দিয়েছেন গিল। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৭ ধারা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও কোড অব কনডাক্ট ভাঙার আওতায় আসবে।

এছাড়া গিলের আউটে অনেকেই প্রশ্ন তুলেছেন, এই আউটে কেন সফট সিগন্যাল ব্যবহার করা হয়নি। যার ব্যাখ্যা পরে আইসিসিও দিয়েছে। মূলত চলতি জুনের শুরু থেকেই সফট সিগন্যাল পদ্ধতি বাতিল করা হয়েছে। এ পদ্ধতি বাতিলের পর এটি দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের টেস্ট দিয়েই এই নিয়ম শুরু হয়। এখন আর মাঠের আম্পায়াররা কোনো ‘সফট সিগন্যাল’ দিতে পারেন না। এখন তৃতীয় আম্পায়ার নিজে দেখেই সিদ্ধান্ত নিতে পারবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads