অনুশীলনের সময় ক্রিকেটারদের গতিবিধি লক্ষ্য করতে  জিপিএস প্রযুক্তি আনছে বিসিবি

সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রিকেট বিশ্বের অন্য দলগুলো যখন উন্নতসব প্রযুক্তি ব্যবহার করে আসছে, সেখানে পিছিয়ে আছে বাংলাদেশ। এবার সে জায়গা থেকে বেড়িয়ে আসতে নতুন করে উদ্যোগ নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের অনুশীলনের গতিবিধি লক্ষ্য করতে নতুন করে সংযোজন করতে যাচ্ছে ‘জিপিএস’ প্রযুক্তি।

সাধারণত অনুশীলনে ক্রিকেটারদের পরিশ্রমের গতিবিধি লক্ষ্য করতেই এ প্রযুক্তির ব্যবহার করা হয়। এ প্রযুক্তি ব্যবহার করলে বুঝা যাবে একজন ক্রিকেটার অনুশীলনে ঠিক কতটুকু পরিশ্রম করেছে। কেউ কম করছে নাকি অতিরিক্ত, সেটিও জানতে পারবে দায়িত্বে থাকা কোচিং স্টাফের সদস্যরা।

শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নয়, এ প্রযুক্তি ব্যবহার করা হবে 'এইচপি' দলের প্লেয়ারদের জন্যেও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads