জিম্বাবুয়েতে হোটেলের রুম না পেয়ে মেঝেতেই তিন ঘণ্টা কাটালো লঙ্কান ক্রিকেটাররা

 চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে  বিশ্বপাক। যেখানে ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল ইতিমধ্যে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি দুই দল জিম্বাবুয়তে অনুষ্ঠিত বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করবে। ১৮ জুন জিম্বাবুয়েতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।

গত বোরবার বাছাইয়ে অংশ নিতে আফ্রিকার দেশটিতে পা রেখেছে দাসুন শানাকার নেতৃত্বাধীন লঙ্কান দল। কিন্তু বুলাওয়ের হোটেলে পৌঁছাতেই বেধেছে বিপত্তি। নিজেদের জন্য বরাদ্দকৃত কক্ষের চাবি পেতেই প্রায় তিন ঘণ্টা লেগে গেছে লঙ্কানদের।

মূলত হোটেল কর্তৃপক্ষ চেক-ইন (নিবন্ধন) প্রক্রিয়া শেষ করতে দেরি করাতেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কাসুন রাজিতারা কক্ষে ঢুকতে না পেরে হোটেলের মেঝেতেই দীর্ঘক্ষণ বসে ছিলেন। তাদের মেঝেতে বসে থাকার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আইসিসির সমালোচনা শুরু হয়েছে। সূ

বিশ্বকাপ বা আইসিসি আয়োজিত যেকোনো টুর্নামেন্টের মূল পর্বে দলগুলোর জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকলেও বাছাইপর্বে সেটা নগণ্য। মূল পর্বে প্রত্যেক খেলোয়াড়ের জন্য আলাদা কক্ষ বরাদ্দ থাকলেও বাছাইপর্বে একাধিক খেলোয়াড়কে একটি কক্ষে থাকতে হয়।

হোটেলের লিফটের পাশের একটি পিলারে হেলান দিয়ে বসে ছিলেন মহীশ তিকশানা। সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন সতীর্থ সাদিরা সামারাবিক্রমা। লিখেছেন, এখনও রুম পেলাম না।

খেলোয়াড়দের হোটেলকক্ষে ঢুকতে দেরি হওয়ার কারণ খোলাসা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। জানা গেছে, লঙ্কান দল রোববার দুপুরে হোটেলে পৌঁছায়। তারা ভেতরে প্রবেশের একটু আগে আরেকটি জাতীয় ক্রিকেট দল সেখানে পৌঁছায়। এ কারণে শ্রীলঙ্কা দলের চেক-ইন প্রক্রিয়া শেষ হতে দেরি হয়েছে। এসএলসি বিষয়টি হোটেল ব্যবস্থাপনার দায়িত্বরতদের জানানোর পর সমস্যার সমাধান হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads