টেস্ট ক্যারিয়ারে শান্তর তৃতীয় সেঞ্চুরি

গত বিপিএলের আগে বাংলাদেশ ক্রিকেটে নিজের ব্যাটিং ব্যর্থতা জন্য সবচেয়ে বেশি সমলোচিত হয়েছিলেন নাজমুল হাসান শান্ত। দর্শকদের কাছে পরিচিত পেয়েছিলেন লর্ড শান্ত নামে। তবে মাশরাফির অধীনে বিপিএলে দুর্দন্ত ব্যাটিং করেন এই বাহাতি ব্যাটার। সেই ধারাবাহিকতা ধরে রেখে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের পর বুধবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শান্তর ব্যাটে আলোকিত হয়েছে বাংলাদেশ। এদিন ১৭৫ বলে ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশের হয়ে টেস্টে তিন সেঞ্চুরি করলেন শান্ত। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৩ চার এবং ২ ছক্কায় ১৪৬ রানের ইনিংস সাজিয়েছেন নাজমুল হাসান শান্ত।

অন্যদিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন টেস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। ১৬৩ রানের ইনিংসে মেরেছিলেন ১৭টি চার, স্ট্রাইক রেট ছিল ৪৩.১২। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১১৮ বলে ১১৭ রানের ইনিংস, তাতে অবশ্য মেরেছিলেন ৫টি চার, তবে ছিল ৬টি ছক্কা। শান্তর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি এলো ১১৮ বলে, ১০০ রানের ইনিংসে এখন পর্যন্ত স্ট্রাইক রেট ৮৪.৭৪, এখনোই মেরেছেন ১৮টি চার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads