শান্ত-জাকিরের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
আফগানিস্তানকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। ঝড়ো শুরু করেও জয় দ্রুত সাজঘরে ফেরেন। এরপর জাকির হোসেন এবং নাজমুল শান্ত অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় লিডের দিকে নিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১১৮ রানে ব্যাট করছে স্বাগতিকরা। বাংলাদেশের লিড ৩৫৪ রান।
একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আজ প্রথম সেশনেই ৮ উইকেটের পতন হয়। গতকালকের ৫ উইকেটে ৩৬২ রান করা বাংলাদেশ এদিন মাত্র ২০ রান যোগ করে ৩৮২ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাটিংয়ে নেমে আফগানরাও উইকেটে হারাতে থাকে। প্রথম সেশনে তারা হারায় তিন উইকেট। ইবাদত দুটি এবং শরীফুল একটি উইকেট নেন। শেষ পর্যন্ত তারা ১৪৬ রানে অলআউট হয়।
বাংলাদেশের হয়ে বোলিংয়ে ৪ উইকেট নেন ইবাদত হোসেন। এছাড়া ২টি করে উইকেট নেন শরীফুল, তাইজুল এবং মিরাজ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি