ইনজুরি থেকে ফিরে প্রথমবার বোলিং অনুশীলনে সাকিব
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলের ইনজুরিতে পড়েন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলের বাইরে রয়েছেন তিনি। দলের বাইরে থাকলেও বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে উঠে পড়ে লেগেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডরা। সবাই যখন আফগানিস্তানকে নিয়ে পরিকল্পনায় ব্যস্ত, তখন আঙ্গুলের ব্যান্ডেজ নিয়ে মিরপুরের একাডেমি মাঠে দৌঁড়াচ্ছেন সাকিব।
বৃহস্পতিবার মিরপুরের ইনডোরে বল হাতে বোলিং অনুশীলন করেছেন সাকিব। ইনজুরি থেকে ফিরে এবারই প্রথমবারের মতো বল হাতে নিলেন এই অলরাউন্ডার।
ইনজুরি থেকে ফিরে প্রথমবারের মতো বোলিং অনুশীলনের দিনে সাকিবের সঙ্গী ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। লঙ্কান এই স্পিনার সাকিবকে দেখিয়ে দিচ্ছিলেন বোলিংয়ে আবার ফিরে আসার কৌশল। যদিও ব্যাট হাতে এখনো অনুশীলনে ফেরেন তারকা এই ক্রিকেটার।
এর আগে দিনের শুরুতে মিরপুরের একাডেমি মাঠে রানিং অনুশীলন করেন সাকিব। এ সময় ট্রেনার ইফতেখার ইফতি ছিলেন তার সঙ্গে। এরপর ইনডোরে বোলিং অনুশীলনের সময় ছিলেন জুলিয়ান ক্যালেফাতেও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি