আফগানিস্তানকে বিধ্বস্ত করে ৫৪৬ রানে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে একমাত্র টেস্টে আফগানিস্তানকে বিধ্বস্ত করে ৫৪৭ রানের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। যা টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানের জয়। এর আগে ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানের জয় পায় ইংল্যান্ড এবং ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬২ রানে জয় পেয়েছিলো অজিরা। ঢাকা টেস্টে মাঠে নামার আগে অনেক স্বপ্ন আর আশার বাণী শুনিয়েছিলেন আফগানিস্তান দলের কোচ জনাথন ট্রট এবং আধিনায়ক হাশমতল্লাহ শাহীদি। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা প্রমাণ করেছে আফগানরা। এর আগে বাংলাদেশকে ২০১৯ সালে ২২৪ রানে হারিয়েছিলো তারা। এবার আফগানদের থেকে দ্বিগুণ রানে হারিয়ে প্রতিশোধ নিলো টাইগাররা।

শনিবার সফরকারীদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৬১৭ রান, কিন্তু টাইগারদের বোলিং তোপে ১১৫ রানে গিয়ে থামে আফগানিস্তানের ইনিংস। বিপরীতে ৮ উইকেট তুলে নিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইনজুরি থেকে ফিরেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। অন্যদিকে তিন উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। এছাড়াও মেহেদী মিরাজ এবং ইবাদত একটি করে উইকেট শিকার করেন।

চতুর্থ দিন দুই উইকেটে ৪৫ রানে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুতেই  ইবাদতের বলে কট আউটের শিকার হন নাসির জামাল। এর পর পিচে টিকে থাকার চেষ্টা করেন আফসার জাজায়। তবে শরিফুলের বলে মিরাজকে ক্যাচ দিয়ে সাঁজ ঘরে ফেরেন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রাখেন রহমত শাহ। তাকে সঙ্গ দিয়ে দুই অংকের ঘরে নামক লেখান আফগান অলরাউন্ডার কারিম জানাত। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩০ রানে রহমত শাহ আউট হলে তার দেখানো পথে ১৮ রান করে ফেরেন কারিম। এরপর উইকেট মিছিল শুরু করেন সফকারীরা। আমির হামজা (৫),ইয়ামিন (১) রানে আউট হলে, আধিনায়ক হাশমতউল্লাহ এবং জহির খান আহত হওয়ায় শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারেননি। ফলে ১১৫ রানে অলআউট হয় আফগানিস্তান। বিপরীতে স্বাগতিদের কাছ থেকে ৫৪৬ রানের লজ্জার হারের স্বাদ পায় সফরকারীরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads