বাবা দিবসে ক্রিকেটারদের শুভেচ্ছা

 জুন মাসের তৃতীয় রোববার পালন করা হয় বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই শুরু হয় বিশ্ব বাবা দিবস। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালিত হয়ে থাকে।

বাবা দিবসে বাবাদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও ফুটবলাররা। জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল নিজের ফেসবুক পেইজে লিখেন, পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল বাবা দিবসের শুভেচ্ছা।

নিজের সন্তান ও বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুকে লেখেন, বাবা দিবসে সকল বাবাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বাবা।

জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাস ফেসবুকে নিজের বাবার সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন।

টাইগার পেসার শরিফুল ইসলাম বাবা দিবসের শুভেচ্ছাবার্তায় লিখেন, ‘যার হাসিতে আমি হাসি, বাবা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads