রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সুপারমার্কেট চুরি বাড়ছে
বাজারের হিসেব অনুযায়ী, গত বছরের তুলনায় শপলিফটিং ২০% পর্যন্ত বেড়েছে। রাশিয়ায় এধরনের খুচরা চুরি গত এক বছরে প্রায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পাওয়ায় তা বড় সুপারমার্কেট চেইনের উপর চাপ সৃষ্টি করেছে। নিউজ আউটলেট শপার্স এ রিপোর্ট করেছে।
২০২২ সালে স্টোর চুরি প্রায় ১৮-২০% বেড়েছে এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই বছর একই বৃদ্ধির হার প্রত্যাশিত। এই বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রতি দোকানে প্রায় ১৩০টি চুরি রেকর্ড করা হয়েছে, যা এক বছরের আগের একই সময়ের তুলনায় ১৮% বৃদ্ধি পেয়েছে। ক্রেতার মুখ শনাক্তকরণ সিস্টেম বিকাশকারী একটি কোম্পানির উদ্ধৃতি দিয়ে আউটলেটটি এতথ্য দিয়েছে।
চুরির এই অনুপাত এই বছর কিছু মুদি দোকানে ৩-৫% পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা সংস্থা ইনফোলাইনের সিইও, ইভান ফেডিয়াকভ এতথ্য দিয়ে বলেছেন, শপলিফটিং-এর ঊর্ধ্বগতি ছোট শহরগুলিতে বিশেষভাবে লক্ষণীয়। তাই দামি পনির, অ্যালকোহল এবং অন্যান্য জিনিসপত্রে চুরি-বিরোধী সুরক্ষা দেখার জন্যে বিশেষ নজর দিতে হচ্ছে।
পশ্চিমা খুচরা বিক্রেতারাও শপলিফটিং নিয়ে শঙ্কার মধ্যে আছে। কারণ জীবনযাত্রার ব্যয়-সংকট পরিবারের আয়কে খেয়ে ফেলেছে। মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ - মুদি দোকানে শেলফের দাম থেকে শুরু করে পাওয়ার বিল এবং বন্ধক পর্যন্ত - অপরাধ বাড়তে সাহায্য করবে বলে আগেই বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন।
ইউএস রিটেইল চেইন টার্গেট রিপোর্ট করেছে যে হারানো বা চুরি হওয়া ইনভেন্টরি সম্পর্কিত ক্ষতি বিস্ময়কর পর্যায়ে পৌঁছেছে এবং এই বছর এর পরিমান ৫০০ মিলিয়ন ডলারে পৌঁছাবে।
এর আগে ব্লুমবার্গ জানায়, নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের খুচরা বাজারের কেন্দ্রস্থল। সেখানকার মেয়র এরিক অ্যাডামসের মতে, ২০২২ সালে খুচরা চুরির অভিযোগে ৪৫% বৃদ্ধি পেয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি