ইংল্যান্ডের বেজ বল ত্বত্তকে উড়িয়ে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে লড়াই করছে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে চমক দিয়ে ছিলো ইংল্যান্ড। তবে ইংলিশদের বেজ বল ত্বত্তকে ভুল প্রমাণ করে দেড় দিন ব্যাটিং করে ইংলিশদের বিপাকে খেলে অজিরা। রোববার তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে বৃষ্টির করণে বেশি সময় ব্যাট করতে পারেনি ইংল্যান্ড। বিপরীতে ইংলিশদেও মূল্যবান দুইটি উইকেট তুলে নিয়ে ম্যাচে চালকের আসনে বসে অজিরা। চতুর্থ দিনের শেষ বিকেলে ২৭৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। এতে অজিদেও সমানে ২৮০ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১০৭ রানে চতুর্থ দিন শেষ করে অজিরা। জয়ে জন্য পঞ্চম দিনে দরকার ১৭৪ রান, হাতে রয়েছে ৮ উইকেট।
২৮০ রানের জবাবে ব্যাটিংয়ে দারুণ শুরু দণন অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা। দুজনে ৬১ রানে জুটি গড়েন। ৩৬ রান করে সাঁজ ঘরে ফেরেন ওয়ার্নার। এদিন ব্যাটে আলো ছাড়াতে পারেনি আরেক টপ অডার মার্নাস ল্যাম্বুসেন। মাত্র ১৩ রান করে আউট হন তিনি। এরপর ৬ রান কওে স্মিথ আউট হলে চাপে পড়ে অজিরা।তবে দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে পাঠায় বোলান্ডকে। শেষ পর্যন্ত খাজা ও বোলান্ডের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে উইকেটে ১০৭ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ১৭৪ রান। ব্যাটিংয়ে খাজা ৩৪* এবং বোলান্ড ১৩* রানে অপরাজিত রয়েছেন।
অন্যদিকে সোমবার ২ উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন অলি পোপ এবং অভিজ্ঞ ব্যাটার জো রুট। তবে ইনিংস বড় করতে পারেনি পোপ। ১৪ রান কওে অজি অধিনায়ক ক্যামিন্সের দুর্দন্ত ইয়র্করারে বোল্ট আউট হন তিনি। এরপর রুট ও হ্যারি ব্রুকের ব্যাটে এগোতে থাকে ইংল্যান্ড। ব্রুক ও রুট দুইজনই ৪৬ রানে আউট হলে বিপাকে পড়ে ইংল্যান্ড।
তবে ব্যাটিংয়ে ভরসা দেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ২০ রানে ব্যারিস্টোর আউটের পর ৪৩ রানে ক্যামিন্সের বলে লেগ বিফোরে কাটা পড়েন স্টোকস। এরপর আর কেউ ইনিংস বড় করতে পারেনি ইংল্যান্ড ব্যাটিং লাইনে। মঈন আলী (১৯), অলি রবিনসন (২৭) এবং এন্ডারসন (১২) রানে আউট হলে ২৭৩ রানের অলআউট হয় ইংল্যান্ড। এতে ২৮০ রানের পুজি পায় ইংলিশরা।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি কওে উইকেট শিকার করেন ক্যামিন্স এবং লায়ন। হ্যাজেলউড ও বোলান্ড একটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি