২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে অভিজ্ঞ দল: মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ জুলাই চট্টগ্রামে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ সামনে রেখে বুধবার অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। টেস্টে মতো ওয়ানডে সিরিজও দাপট দেখিয়ে জিততে চায় বাংলাদেশ। এছাড়াও বিশ^কাপেও বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বকাপ মেহেদী হাসান মিরাজের। মিরপুরে গণমাধ্যেমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন এই অলরাউন্ডার।

মিরাজ বলেন, আমরা অনেক আগে থেকে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পনা মতো এগোচ্ছি। বিশ্বকাপের বেশি দেরি নেই। সবাই অনুশীলন করছি। এখানে সবাই সবার দায়িত্ব জানে। ছোট ছোট জায়গায় ইনপুট করা দরকার। কোচ তা করছেন। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। এটাই আমাদের সবচেয়ে অভিজ্ঞ দল। বিশ্বকাপে কেমন কন্ডিশনে খেলা হবে, এসব নিয়ে কাজ হচ্ছে। বিশ্বকাপে তিনশর বেশি রান হয়। সেভাবেই চেষ্টা করছি আমরা অনুশীলনে।

তিনি বলেন, আফগানিস্তান ভালো দল। সবশেষ সিরিজও তাদের বিপক্ষে জিতেছি। তারা হয়তো কিছু সময়ের জন্য আমাদের চাপে ফেলে। যে দলই হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেট সব সময় চাপের। এর আগে রশিদ খানরা ছিল। তখনো আমরা ভালো ক্রিকেট খেলেছি। ক্রিকেটে ওঠা-নামা থাকবে। কিন্তু আমরা কীভাবে নিতে পারছি সেটাই দেখার বিষয়। আমরা সবাই ভালো টাচে আছি।

এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো ফলের আশা করে বলেন, আমাদের এবার সুযোগ আছে। আমারা চেষ্টা করব। এবার বিশ্বকাপে আমরা অভিজ্ঞ দল। বিশ্বকাপে কীভাবে খেলব, সেটা টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ ভালোভাবে শেষ করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে।

তিনি আরো বলেন, ৪-৫টা সিরিজ খেললে একটি তো হারতেই পারি। বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ। ভালোভাবে শেষ করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। কোচ সব খেলোয়াড়কে স্বাধীনতা দেন। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads