শান্ত-লিটনদের পাশাপাশি তাসকিনদেরও ভালো ব্যাটিং করতে হবে: নিক পোথাস
আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে প্রস্তুতে ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন তাসকিন-মিরাজরা। দলে টপ অডার ব্যাটাদের পারফরম্যান্সের পাশাপাশি বোলাররা যাতে শেষের দিকে রান যোগ করতে পারে, তার জন্য তাসকিন শরিফুলদের ব্যাটিং শিখাচ্ছেন সহকারী হেড কোচ নিক পোথাস। শনিবার অনুশীলন শেষে লোয়ার অডারের ব্যাটিং নিয়ে গনমাধ্যমে কথা বলেন তিনি।
পোথাস বলেন, দলের সবাইকেই ভালো ব্যাট করতে হবে। শেষদিকে যারা ব্যাটিংয়ে আসে তাদের জন্য ব্যাটিং করা কঠিন। আমরা তাদের সহায়তার চেষ্টা করছি। তাদের যতটা সম্ভব ভালো করা যায়। তাসকিন অনেক ভালো ব্যাটার। তার রেকর্ডও ভালো। বল মারতে পারে। সে দুর্দান্ত একজন ক্রিকেটার।
হাথুরুসিংহে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই বোলিংয়ের পাশাপাশি তাসকিন-মোস্তাফিজদের ব্যাটিংয়ে উন্নতি করতে কাজ করেন। এবার হাথুরুর দেখানো পথেই হাটছেন পোথাস। তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, ইবাদত ও হাসান মাহমুদদের ব্যাটিং নিয়ে কাজ করছেন তিনি।
তিনি আরো বলেন, আমরা সবকিছু করছি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য। এরচেয়ে ভালো প্রস্তুতি হতে পারে না। আফগানিস্তান অনেক ভালো ওয়ানডে দল। তারা একটা বিরতি নিয়ে তরতাজা হয়ে ফিরবে। এই সিরিজ বলে দেবে আমরা কোন অবস্থায় আছি। তাই সিরিজটি রোমাঞ্চকর, যা অনেক কঠিন হতে যাচ্ছে। যেকোনো দিনেই আফগানিস্তান কঠোর প্রতিপক্ষ হতে পারে। এটা নিয়ে চাপ নিলে হবে না। চাপ আসে সমর্থন ও মিডিয়া থেকে, আমাদের দিক থেকে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি