লর্ডস টেস্টে জিতে অ্যাশেজে ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড: জ্যাক ক্রলি

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে এজবাসটনে ইংল্যান্ডকে ২ উইকেটে হরিয়ে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। শ্বারুদ্ধকর ম্যাচে ক্যামিন্সের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেই অজিরা। ম্যাচ হারের পর ম্যাককালামের বাজবল ত্বত্ত এবং ইংল্যান্ড দলকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছে দর্শক থেকে শুরু করে কিংবন্তিরা পর্যন্ত। কিন্তু এসব সমালোচনায় কান না দিয়ে, এবার দ্বিতীয় টেস্ট জয়ের হুমকি দিয়ে রাখলেন ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি। লর্ডস টেস্টেই ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস এই ব্যাটারের।

এক সাক্ষাৎকারে ক্রলি বলেন, আমার মনে হয় আমরা লর্ডসে জিতব, ওখানকার উইকেট আমাদের খেলার জন্য মানানসই। আমার মনে হয় আমরা জিতব। হয়তো ১৫০ রানেও জিততে পারি।

প্রথম টেস্টের হার নিয়ে মোটেও চিন্তিত নন ক্রলি। বিনোদন দেওয়ার সঙ্গে সঙ্গে জয় পেতে নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ফলাফল নিয়ে ভাবি না। জয়-পরাজয় নয়, আমরা ভাবি বিনোদন নিয়ে। অবশ্যই আমরা জয়ের জন্য খেলি। আমরা যে কৌশলে খেলি সেটি ব্র্যান্ডের মান আরো বাড়ায়। জিতলে আকর্ষণ বাড়ে।

একটা ম্যাচ ছাড়া এ সপ্তাহে আমরা কিছুই হারাইনি। আমরা সম্মান অর্জন ও অনেক সমর্থনও পেয়েছি। যা খেলার জন্য ভালো।

এজবাস্টন টেস্টে ওয়ানডে মেজাজে ব্যাট করে প্রথম ইনিংসে ৬১ রান করেন ক্রলি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি তিনি। তবে লর্ডস টেস্টে মাঠে নামার আগেই ভালো কিছু করার ইঙ্গিত দিলেন এই ব্যাটার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads