নারী ক্রিকেটার পিংকিকে ব্যাট উপহার দিলেন লিটন দাস

বর্তমানে দুজনেই জাতীয় দলের তারকা ক্রিকেটার। তবে পরিচয়টা ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই, তাই নিজেদের মধ্যে আগে থেকেই জানাশোনা। লিটন কুমার দাস ও জাতীয় নারী দলের ক্রিকেটার ফারজানা হক পিংকি দু’জনই বিকেএসপির প্রাক্তন ছাত্রছাত্রী। পিংকি লিটনের এক বছরের সিনিয়রও। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দু’জনই অনুশীলন করছিলেন নিজেদের মতো করে। এ সময় লিটনকে বিদেশ থেকে ভালো একটি ব্যাট এনে দেওয়ার অনুরোধ করেন পিংকি।

সিনিয়রের আবদার মেটাতে দেরি করেননি টাইগার ওপেনার লিটন দাস। ড্রেসিংরুম থেকে তিনটি ব্যাট এনে পছন্দমতো একটি বেছে নিতে বলেন। পিংকি সেখান থেকে একটি তুলে নেন।

লিটন তখন বিকেএসপির বড় আপুকে মজা করে বলেন, এবার রান পাবেন। এটা দিয়ে খেলেন।

বিষয়টি নিয়ে পিংকির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি লিটনকে বলেছিলাম, একটি ব্যাট কিনতে চাই। সে বিদেশে গেলে তার মাপের একটি ব্যাট যেন আমার জন্য কিনে আনে। কিন্তু সে তখনই একটি ব্যাট দিয়ে দেয় খেলার জন্য। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads