বাংলাদেশ প্রো বক্সিং দল এখন সিডনিতে

দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে বাংলাদেশ প্রো বক্সিং দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। চার পেশাদার বক্সার অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখান থেকে দলটি যাবে ভিয়েতনামে।

দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান বাধন, আতিকুর রহমান সজিব ও মিডিয়া কমিটির চেয়ারম্যান পরাগ আরমান।

আসাদুজ্জামান আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছরের মধ্যে বাংলাদেশের একজন বক্সার বিশ্ব পর্যায়ের আসরে খেলার যোগ্যতা অর্জন করবেন। পাশাপাশি দেশে অধিক সংখ্যক পেশাদার তৈরি হবে, যারা নিজেদের সঙ্গে দেশের জন্য বৈদেশিক মুদ্রার্জন করতে সক্ষম হবেন।

আগামী ৩০ জুন জয়নুল আবেদিন জয় সিডনিতে ওয়েল্টার ওয়েট সিলভার টাইটেলের জন্য মিরকো পিজ্জির মুখোমুখি হবেন। ৭ জুলাই মেলবোর্নে মোহন আলী অস্ট্রেলিয়ার পম থানাত্তোর বিপক্ষে লড়বেন। এরপর, বাংলাদেশের আব্দুল মোত্তালিব ভিয়েতনামের ভ্যান হাইক এবং হাসান সিকদার ফিলিপাইনের মার্ক ইয়াপের বিরুদ্ধে লড়াইয়ে মুখোমুখি হবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads