পিএসএলের অষ্টম আসরের আয় ৫৬৩ কোটি রুপি

গত ফেব্রুয়ারি-মার্চে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর মাঠে গড়িয়েছিলো। যেখানে শিরোপা নির্ধারণী শ্বাসরুদ্ধকর ফাইনালে মুলতান সুলতান্সকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছিলো লাহোর কালান্দার্স।

জানা গেছে, এবার পিএসএলের আসর থেকে আয় এসেছে প্রায় ৫৬৩ কোটি রুপি। সম্প্রচার স্বত্ব, টাইটেল স্পনসরশিপ, টিকেট বিক্রির আয় ও অন্যান্য স্বত্ব থেকে এসব আয় হয়েছে।

অনুমিতভাবেই পিএসএলে আয়ের একটি বড় অংশ এসেছে সম্প্রচার স্বত্ব থেকে। পাকিস্তানে সম্প্রচার স্বত্ব থেকে আয় হয়েছে ২১৭ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৩৯৪ রুপি। পাকিস্তানের বাইরে সম্প্রচার স্বত্ব থেকে আয় ৪০ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৭৮ রুপি।

নিয়ম অনুযায়ী, পিএসএলের মোট আয়ের ৫ শতাংশ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর বাকি ৯৫ শতাংশ অর্থ ভাগাভাগি করে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে।

এই হিসাবে পিসিবির আয় ৫৮ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮০ রুপি। আর ৫০৪ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৯৮৯ রুপি পাবে ৬ ফ্র্যাঞ্চাইজি। সেই হিসেবে প্রতি ফ্র্যাঞ্চাইজি পাবে ৮৪ কোটি ১১ লাখ ২৯ হাজার ৪৯৮ রুপি।

এই আয়ের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের স্পনসরশিপ থেকেও আয় করে। তাই ফ্র্যাঞ্চাইজি ফি, ক্রিকেটারদের পারিশ্রমিক ও পরিচলন ব্যয়ের পরও বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজিই এবার লাভের মুখ দেখছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads