অশ্বিনের ঘূর্ণিতে ডমিনিকা টেস্টে ৩ দিনে জয় পেয়েছে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন দিনেই প্রথম টেস্ট জিতেছে ভারত। ব্যাটে, বলে ক্যারিবীয়দের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে রোহিত শর্মার দল। ডমিনিকায় জিতে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে একাই ১২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অভিষেক টেস্টে ১৭১ রান করে ম্যাচসেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল। সূত্র: ক্রিকইনফো

 প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণি দাপটে মাত্র ১৫০ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে অভিষেক টেস্ট খেলতে নামা যশস্বী একাই ওয়েস্ট ইন্ডিজের সেই রান টপকে যান। ৩৮৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৭১ রানে থামেন তিনি। রোহিত নিজে ১০৩ রান করেন। বিরাট করেন ৭৬ রান। জাদেজা ৩৭ রানে অপরাজিত থাকেন। তাদের দাপটে ৫ উইকেটে ৪২১ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

 দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অশ্বিনের স্পিন ফাঁদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। গুটিয়ে যায় মাত্র ১৩০ রানেই। এতে ইনিংস ও ১৪১ রানের বিশাল জয় পায় ভারত।

এদিকে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকার করেন অশ্বিন। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাঠে ১২ উইকেট নিলেন কোনো স্পিনার। এছাড়া রবীন্দ্র জাদেজা দুই ইনিংস মিলে পাঁচ উইকেট নিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads