পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামেও ম্যাচ খেলবে বাংলাদেশ
এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না ভারতীয় দল। এ নিয়ে অনেক নাটকের পর সমাধান আসে ‘হাইব্রিড মডেলে’। পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের অনুমোদন গত জুনে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
শেষ পর্যন্ত এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এসিসি। যেখানে ৩০ আগস্ট পাকিস্তান ও নবাগত নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পরদিন ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি