জিম্বাবুয়ের সিকান্দার রাজার বাংলায় পোস্ট, আমার বন্ধু তাসকিন

 জিম্বাবুয়ের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন সিকান্দার রাজা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও জ্বলে উঠছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদেরও  সময়টা দারুণ কাটছে। দেশের জার্সিতে দুর্দান্ত খেলছেন তিনি। দুই দলের এই দুই তারকা এবার খেলবেন একই দলের হয়ে। জিম আফ্রো টি-টোয়েন্টিতে বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠে নামবেন তারা।

তাসকিন আহমেদ এরই মধ্যে যোগ দিয়েছেন বুলাওয়ে ব্রেভসে। বাংলাদেশি পেসারকে পেয়ে উচ্ছ্বসিত দলটির অধিনায়ক সিকান্দার রাজা। ফেসবুকে তাসকিনের সঙ্গে ছবি আপলোড করে লিখেছেন, যারা জানতে চাচ্ছেন তাসকিন আহমেদ কোথায়, তাদের বলছি, এই যে সে। এর পর ‘বাংলিশ’ ভাষায় লিখেন, আমার বন্ধু তাসকিন। 

টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নিচ্ছে। হারারেতে আজ হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনদের বুলাওয়ে ব্রেভস। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। সবগুলো ম্যাচই হারারেতে অনুষ্ঠিত হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads