ফারজানার ঐতিহাসিক সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইতিহাস গড়ার লক্ষ্যে শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ফরজানার ঐতিহাসিক সেঞ্চুরিতে ভর করে ভারতকে ২২৬ রানে লক্ষ্য দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরগতিতে করেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দেখেশুনে ধৈর্য্যশীল ব্যাটিংয়ে বড় করতে থাকেন দলীয় সংগ্রহ। ব্যক্তিগত অর্ধশতকের ইনিংস খেলে ৫২ রানে শামিমার বিদায়ের মধ্য দিয়ে ভাঙে সেই জুটি। ওয়ান ডাউনে নেমে নিগার করেন ৩৬ বলে ২৪ রান। ঋতু মণির ব্যাট থেকে আসে ২ রান।
তবে উইকেট আগলে ধরে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন ফারজানা। দায়িত্বশীল ও ধৈর্য্যশীল ব্যাটিংয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সেঞ্চুরিয়ান ক্রিকেটার এখন তিনিই।
১৫৬ বলে সেঞ্চুরির কোটা পূরণ করা ফারজানার ইনিংসে ছিল না কোনো ছক্কার মার। বাউন্ডারি বইলতে ছিল শুধুমাত্র ৭টি চারের মার।
শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারতের সামনে ২২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১০ রান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি