বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করলেন ফারজানা
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর পরের ম্যাচে সিরিজ সমতায় ফেরায় ভারত। শনিবার সিরিজের তৃতীয় ম্যাচ ও অঘোষিত ফাইনালে মাঠে নামে দুই দল। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়েছেন ফারজানা হক পিংকি। মেয়েদের ক্রিকেটে ওয়ানডে সংস্করণে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েছেন তিনি।
ভারতের শক্তিশালী বোলারদের বিপক্ষে ফারজানা ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার অনবদ্য সেঞ্চুরি এবং শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দেলর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ফারজানা শেষ পর্যন্ত থেমেছেন ১০৭ রানে। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৬০ বলে তিনি ৬টি চারের বাউন্ডারি তিনি।
ওয়ানডেতে বাংলাদেশ পুরুষ দলের হয়ে প্রথম এমন কীর্তি গড়েছিলেন মেহরাব হোসেন অপি। আর নারীদের হয়ে এবার সে ইতিহাস নিজের করলেন ফারজানা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি