ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ায় হতাশ বেন স্টোকস

ঐতিহ্যবাহী অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেয়িার কাছে হেরে পিছিয়ে পড়েছিলো ইংল্যান্ড। তবে সিরিজের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বেন স্টোকসরা।চতুর্থ টেস্টেও ম্যানচেস্টারে দুর্দান্ত ক্রিকেট খেলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো ইংলিশরা। কিন্তু শেষ দুই দিনের বৃষ্টিতে কপাল খোলে অজিদের, ম্যাচ ড্র হয়। এতে এবারেও অ্যাশেজ জেতা হচ্ছে না ইংল্যান্ডের। নিজের জেতা ম্যাচ ড্র হাওয়াটাকে কোনো ভাবেই মানতে পারছেন না ইংলিশ অধিনায়ক বেন স্টোকসরা।

ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক বলেন, এটা মেনে নেওয়া কঠিন। প্রথম তিনদিন আমরা যে ক্রিকেট খেলেছি এরপর শুধুমাত্র বৃষ্টির জন্য জিততে পারলাম না। ফলে সিরিজ জেতাও হল না। এতে তো আমাদের কোনও দোষ নেই। দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছিল। তার পরেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো। 

তিনি বলেন, আমরা জানতাম সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে। তাই প্রথমে বল নিয়ে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে আউট করেছিলাম। পরে ব্যাট করে ৫৯২ রান করেছিলাম। এর থেকে বেশি আমরা আর কি করতে পারতাম। নিজেদের সেরাটা দিয়েছি। পুরো খেলা হলে হয়তো জিতেই মাঠ ছাড়তাম। দলের সবার উপর আমি গর্বিত। ওভালে পরের টেস্টে জিতলে সিরিজ ২-২ ড্র হবে। কিন্তু তাতে অ্যাশেজ জেতা হবে না ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার কাছেই ট্রফি থাকবে।

তার পরেও শেষ টেস্টে একই রকম লড়াইয়ের মানসিকতা নিয়ে তারা নামবেন বলে জানিয়েছেন স্টোকস। তিনি আরো বলেন, শেষ টেস্ট আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা জিতে সিরিজ শেষ করতে চাই। তাই সেই মানসিকতা নিয়েই নামব। আশা করি সেখানেও দর্শকদের সমান সমর্থন আমরা পাব।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads