ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ট্রেভর ফ্রান্সিস মারা গেছেন

 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ট্রেভর ফ্রান্সিস। সোমবার ৬৯ বছর বয়সী সাবেক এই ফুটবলারের মৃত্যুর খবর জানান তার পরিবার।

দলবদলের বাজারে ব্রিটেনের মিলিয়ন পাউন্ড দামি প্রথম ফুটবলারটি ছিলেন ফ্রান্সিস। তিনি ১৯৭৯ সালে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে ১ মিলিয়ন পাউন্ডে বার্মিংহাম সিটি থেকে নটিংহাম ফরেস্টে নাম লিখিয়েছিলেন। পরে এই দলটির হয়ে ইউরোপিয়ান কাপ তথা এখনকার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুবার। ১৯৭৯ সালে ফাইনালে মালমোর বিপক্ষে দলকে জেতানো একমাত্র গোলটিও ছিল তার। ফ্রান্সিস ইংল্যান্ডের হয়েও খেলেছেন ৫২টি ম্যাচ। করেছেন ১২ গোল।

তার পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা আমাদের জন্য বিশাল ধাক্কার। আমরা ভীষণ মর্মাহত। তিনি একজন কিংবদন্তি ছিলেন, পাশাপাশি অসাধারণ একজন মানুষ।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads