টি-টোয়েন্টিতে ৮ রানে ৭ উইকেট, সবকটিই বোল্ডৃ

 চার ওভারের মধ্যে  প্রথম ওভারে উইকেট নেই। তার পরও ৭ উইকেট শিকার করে ফেললেন সাইয়াজরুল ইদ্রুস। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতিহাস গড়লেন মালেয়েশিয়ার এই পেসার। ৭ উইকেটের কোনোটিতেই কারও সহায়তা লাগেনি তার। সবকটি আউটই ছিল বোল্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়ায় ‘বি’ গ্রুপের বাছাইপর্বে চীনের বিপক্ষে বুধবার ৮ রানে ৭ উইকেট নেন ইদ্রুস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম এক ম্যাচে ৭ উইকেট নিতে পারলেন কোনো বোলার। 

কুয়ালা লামপুরে এই ম্যচে প্রথম পরিবর্তিত বোলার হিসেবে তৃতীয় ওভারে আক্রমণে আসেন ইদ্রুস। প্রথম ওভারে ৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। পরের ওভারে বোল্ড করেন চার ব্যাটসম্যানকে। হ্যাটট্রিক অবশ্য হয়নি। ওভারের প্রথম ও তৃতীয় বলে উইকেট নেওয়ার পর টানা দুই উইকেট নেন শেষ দুই বলে। পরের ওভারে বোল্ড করেন আরেক ব্যাটসম্যানকে। শেষ ওভারে কোনো রান না দিয়ে উইকেট নেন আরও দুটি। সব মিলিয়ে তার বোলিং ফিগার ৪-১-৮-৭। 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের আগের রেকর্ড ছিল ৫ রানে ৬ উইকেট। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন নাইজেরিয়ার পিটার আহো।

শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতেও সেরা বোলিংয়ের রেকর্ডটি এখন ইদ্রুসের। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১৮ রানে ৭ উইকেট নিয়ে আগের রেকর্ড ছিল কলিন আকারম্যানের। ইদ্রুসের দুর্দান্ত সুইং বোলিংয়ে বিধ্বস্ত হয়ে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা চীন গুটিয়ে যায় স্রেফ ২৩ রানে। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। গত ফেব্রুয়ারিতেই ১০ রানে অলআউট হয়ে রেকর্ড গড়ে আই অব ম্যান। এই ২৪ রান তাড়া করতে নেমেও মালেয়েশিয়ার দুই ওপেনার আউট হন শূন্য রানে। তবে পঞ্চম ওভারেই তারা জিতে যায় ৮ উইকেটে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads